ঘটনাটি ঘটেছে ধুপগুড়ি ব্লকের পূর্ব শালবাড়ী এলাকায়।মঙ্গলবার সকালে বাবা শুকলাল মন্ডলের সঙ্গে বড় ছেলে রমানাথ মন্ডলের বাগবিতণ্ডা লাগে, সেই থেকেই হাতাহাতি শুরু হয়।তখনই আচমকা সংজ্ঞাহীন হয়ে পড়ে শুকলাল মন্ডল। তড়িঘড়ি তাকে টোটোতে চাপিয়ে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

ঘটনার পরই অসুস্থ হয়ে পড়ে শুকলাল মণ্ডলের মেয়ে প্রমিলা মন্ডল। হাসপাতালের বেডে শুয়েই কান্নায় ভেঙে পড়েছে। ছেলে সুশান্ত মন্ডল ঘটনায় কিছুই বলতে চাইনি। তবে প্রমীলা মন্ডলের কথায়, সামান্য সুপারি গাছ নিয়ে ঝামেলার সূত্রপাত হয়েছিল। সেই থেকেই বড় ভাইয়ের হাতে তার বাবার মৃত্যু ঘটেছে। ঝামেলা আটকাতে গিয়ে ছোট ছেলে সুশান্ত মন্ডল আহত হয়েছে। পুলিশ ইতিমধ্যেই মৃতদেহ নিজেদের হেফাজতে নিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত ধূপগুড়ি থানার পুলিশ ঘটনায় কিছুই বলতে নারাজ। এখন পর্যন্ত ঘটনায় লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে পুলিশ হাসপাতলে পৌঁছে মৃতের পরিবারের সঙ্গে কথা বলে প্রাথমিক পর্যায়ের তদন্ত সম্পন্ন করেছে। মৃতের পরিবারের লোকেরাও ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *