ইটাহার বিধানসভার বিজেপির প্রার্থী সবিতা বর্মন সহ বিজেপির কর্মীদের নিয়ে আজকে টংটঙ্গিয়া বিভিন্ন এলাকায় জনসংযোগ করলেন। বৃহস্পতিবার সকালে সবিতা বর্মন সাধারণ মানুষের কাছে কখনো হাতজোড় করে কখনো বয়স্কদের পায়ে পড়ে ভক্তি যাপন করে জনসংযোগ কর্মসূচি করেন। বিভিন্ন দোকান সহ বাড়ি বাড়ি গিয়ে তার পক্ষে ভোট আবেদন করেন।

তিনি বলেন বিভিন্ন দল থেকে প্রার্থী দাঁড়িয়েছে যে প্রার্থী জনগণের কাজে লাগবে সারা বছর পাশে পাবেন তাকেই ভোট দেবেন। বিগত দিনে এই এলাকায় সারা বছর মানুষের কাজ করে যাব। ভোট চাইতে এসেছে অন্যদিকে তৃণমূল থেকে কোন কাজ করেনি, এবারে আপনাদের তাই মানুষের কাছে এসে ভোট চাইছি, তৃণমূলীদের এর যোগ্য জবাব দিবে হবে। যে যখন বিপদে পড়ে তার পাশে ঝাঁপিয়ে পড়ি তাই সারা বছর যে মানুষের কাজ করবে মানুষের পাশে আপদে বিপদে থাকবে মানুষ যেন তাকেই বেছে নেয় এই আবেদন রইলো।

