এবারের হনুমান পুজোয় শহরবাসীর জন্য থাকছে এক অভিনব আকর্ষণ। শিলিগুড়ির উত্তর শান্তিনগর বউবাজার এলাকার নেতাজি পাড়া তরুণ দলের উদ্যোগে আয়োজিত পুজোয় দেখা যাবে শিশুরূপে হনুমানের প্রতিমা। পুজো উদ্যোক্তাদের দাবি, এই ভিন্ন ভাবনা শহরের মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। ইতিমধ্যেই প্রতিমা তৈরির কাজ জোরকদমে এগোচ্ছে, এবং শিল্পীরা নিখুঁতভাবে ফুটিয়ে তুলছেন এই বিশেষ থিম।

উল্লেখ্য, এবছর এই পুজো দ্বিতীয় বর্ষে পদার্পণ করল। প্রথম বছরেই সাড়া ফেলেছিল আয়োজন, আর এবার নতুনত্বের ছোঁয়ায় আরও বড় চমক দেওয়ার পরিকল্পনা নিয়েছেন উদ্যোক্তারা।
সব মিলিয়ে, ভক্তি ও সৃজনশীলতার মেলবন্ধনে এবারের হনুমান পুজো ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে উৎসবের আবহ।

