ভোটের আগে উত্তরের জেলা জলপাইগুড়িতে শক্তি বাড়াল গেরুয়া শিবির। ধূপগুড়ি বিধানসভার তৃণমূলের শক্ত ঘাঁটি বারঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় শাসক দল তৃণমূল কংগ্রেসে বড়সড় ভাঙন। তৃণমূলের স্থানীয় বুথ সভাপতির নেতৃত্বেই ৪২টি পরিবার পদ্ম শিবিরে নাম লেখালেন। বিজেপি নেতৃত্বের দাবি, উন্নয়নের অভাব এবং শাসক দলের প্রতি বীতশ্রদ্ধ হয়েই এই দলবদল। আগামী ২৬ এর নির্বাচনে শূন্য হতে চলেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।


রবিবার বারঘরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি যোগদান কর্মসূচির মাধ্যমে তৃণমূলের এক দাপুটে বুথ সভাপতি সহ মোট ৪২টি পরিবার বিজেপির পতাকা হাতে তুলে নেন। এলাকার রাজনৈতিক মহলের মতে, ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি ও তৃণমূলের লড়াই বরাবরই হাড্ডাহাড্ডি । বারঘরিয়ার মতো এলাকায় বুথ সভাপতির দলত্যাগ তৃণমূলের বুথস্তরের সংগঠনের জন্য বড় ক্ষতি হতে পারে। বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, তৃণমূলের ‘অত্যাচারে’ অতিষ্ঠ হয়েই কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে দলে আসছেন। অন্যদিকে, তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *