টোটোটির ধাক্কায় এক সবজি ক্রেতা গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সন্ধ্যায় ডাকবাংলো এলাকায় যখন বাজার জমজমাট, তখনই আচমকা একটি টোটো কোনো চালক ছাড়াই দ্রুতগতিতে ছুটতে শুরু করে। নিয়ন্ত্রণহীন টোটোটি রাস্তার ধারের বেশ কয়েকটি সবজির দোকান লণ্ডভণ্ড করে দেয়। সেই সময় সবজি কিনছিলেন অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি। কিছু বুঝে ওঠার আগেই টোটোটি তাকে সজোরে ধাক্কা মারে।


টোটোর ধাক্কার চোটে ওই ব্যক্তি ছিটকে রাস্তায় পড়ে যান। তার মাথায় ও পায়ে গুরুতর চোট লাগে। স্থানীয়রা তৎক্ষণাৎ ধূপগুড়ি দমকল বাহিনীকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন দমকল বাহিনী । বর্তমানে তিনি ধূপগুড়ি মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় এমন ‘ভুতুড়ে’ কাণ্ডে স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। যান্ত্রিক ত্রুটি নাকি অন্য কোনো কারণে টোটোটি নিজে থেকে চলতে শুরুকরে, তা খতিয়ে দেখছে পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *