বাঁশের ব্যারিকেট লাগিয়ে পথ আটকে বিক্ষোভ মহিলাদের। একদিকে নির্বাচনীয় নির্ঘণ্ট বেজে গিয়েছে। শাসক দল থেকে বিরোধী উন্নয়নের নিরিখে ভোট প্রচারে নেমেছেন। অন্যদিকে বেহাল রাস্তা সারাইয়ের প্রতিবাদে পথে নামলো এবার ধূপগুড়ির টুকলিমারি গ্রামের মহিলারা।প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার ঘুরপথে যেতে হলো নিত্যযাত্রীদের। ধুপগুড়ি মহকুমার গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের টুকলিমারী এলাকায় রাস্তার সমস্যা দীর্ঘদিনের। ঘটনাস্থলে পৌঁছায় ডাউকিমারী ফাঁড়ি পুলিশ। এলাকাবাসীদের অভিযোগ বছর খানেক আগে কালিরহাট থেকে টুকলিমারী ভান্ডানি যাওয়ার একমাত্র রাস্তার উপর খারুবাত সেতু ভেঙে যায়।

এদিকে সেতু ভেঙে যাওয়ার পরেই যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ঘুর পথে এই রাস্তায় চলাচল শুরু করা হয়। গ্রামবাসীদের দাবি বাইক বা সাইকেল নিয়ে এই রাস্তায় চলাচল করা যায় কিন্তু চার চাকা সব বিভিন্ন গাড়িগুলো যাওয়ায় মাটির রাস্তার বেহাল দশা হয়েছে। রাস্তার উপর তৈরি হয়েছে বড় বড় গর্ত।একটু বৃষ্টি হলেই জল জমে যায়, তৈরি হয় কাঁদা। অন্যদিকে এ ব্যাপারে গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের ১৫/১০৮ নং বুথ পঞ্চায়েত তথা এলাকার প্রধান বিজয় রায়কে একাধিকবার জানানো সত্ত্বেও কোন লাভ হয়নি। অবশেষে পুলিশের আশ্বাসে আবরোধ তুলে নেয় গ্রামবাসীরা।

