এন কে এস গ্রাম পঞ্চায়েতের ভুয়ো বিল কাণ্ডে তদন্তের অগ্রগতির দাবি সহ মোট সাত দফা দাবি নিয়ে কুমারগ্রামের বিডিওকে ডেপুটেশন দিল ভারতীয় জনতা পার্টী। শুক্রবার দুপুরে পাগলাহাট থেকে মিছিল করে বিডিও অফিসে পৌচ্ছায় বিজেপির নেতা কর্মীরা। বিডিও অফিসের প্রবেশ দ্বারে বসে মাইকে স্লোগান তুলে বিক্ষোভ দেখায় তারা। কুমারগ্রাম থানার পুলিশ মাইক বন্ধ করতে গেলে পরিস্থিতি বেগতিক হয়। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা।

পরবর্তী সময়ে একটি প্রতিনিধি দল বিডিওর কাছে স্মারকলিপী জমা দিয়ে বিক্ষোভ আন্দোলন তুলে নেয় বলে জানা গিয়েছে। বিজেপির আলিপুরদুয়ার জেলা সম্পাদক বাবুলাল সাহা, সুনীল মাহাতো, মন্ডল সভাপতি নলিত দাস, বিজেপি নেতা লুইস কুজুর, করণ টপ্পো সহ জেলা ও মন্ডলের নেতা কর্মীরা এদিনের ডেপুটেশানে উপস্থিত ছিলেন।
এই বিষয়ে বিডিও রজত কুমার বলিদা জানিয়েছেন এন কে এস গ্রাম পঞ্চায়েতের ঘটনা নিয়ে তদন্ত চলছে, অভিযোগ সত্যি হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *