৯ ই আগস্ট বিশ্ব আদিবাসী দিবস রাজ্য জুড়ে উদযাপিত হচ্ছে মহা সমারোহে। বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়েছে আলিপুরদুয়ার জেলা শহরে। শনিবার দুপুরে শোভাযাত্রাটি আলিপুরদুয়ার চৌপথী সংলগ্ন বিএমসি ক্লাব থেকে বের হয়েছে এবং আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে গিয়ে শেষ হবে এই শোভাযাত্রা।

আদিবাসী মানুষদের কৃষ্টি কালচার তুলে ধরতেই তীর ধনুক হাতে নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।

