থানায় ঢুকে পুলিশকে হুমকি, পুলিশের সাথে দুর্ব্যবহারের প্রতিবাদে বিজেপি প্রার্থীর প্রার্থী পদ বাতিলের দাবিতে ধূপগুড়ি থানা ঘেরাও তৃণমূলের। তৃণমূল, বিজেপির সংঘর্ষের ঘটনায় তৃণমূল নেতাকে মারধরের অভিযোগ তুলে বুধবার রাতে ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ করে তৃণমূল। এরপর তৃণমূলের বিরুদ্ধে পাল্টা মারধরের অভিযোগ তুলে দোষীদের গ্রেফতারের দাবিতে রাতে ধূপগুড়ির বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়ের নেতৃত্বে ধূপগুড়ি থানা ঘেরাও করে বিজেপি কর্মীরা। সে সময় পুলিশকে রীতিমতো হুমকি দিতে দেখা যায় বিজেপি প্রার্থীকে।

থানা থেকে বের হওয়া মুশকিল করে দেব বলে হুশিয়ারি দেয় বিজেপি প্রার্থী। এই ঘটনার পর বৃহস্পতিবার সন্ধ্যায় তৃণমূলের তরফে পাল্টা ধূপগুড়ি থানা ঘেরাও কর্মসূচি করা হয়। তৃণমূল নেতাকে মারধর এবং মহিলা কর্মীদের হেনস্তার প্রতিবাদে থানা ঘেরাও করে তৃণমূল। দোষীদের বিরুদ্ধে পুলিশকে ব্যবস্থা গ্রহণের দাবি তৃণমূলের ।পাশাপাশি তৃণমূলের অভিযোগ,বিজেপি প্রার্থী যেভাবে পুলিশকে অপমান করেছে, হুমকি দিয়েছে। নির্বাচন বিধি ভঙ্গ করেছে বিজেপি প্রার্থী। ধূপগুড়ির পরিবেশ নষ্ট করেছে। সেজন্য তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়েছে। তৃণমূলের দাবি ,অবিলম্বে বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়ের প্রার্থী পদ বাতিল করতে হবে। এবিষয়ে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলে জানা গিয়েছে।
ঘটনায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *