পথশ্রী চতুর্থ পার্যায়ের নতুন পাকা রাস্তা নির্মাণ হবে কুমারগ্রাম ব্লকের খোয়ারডাঙ্গা ১ গ্রাম পঞ্চায়েতে। সোমবার রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক ফিতে কেটে, নারকেল ফাঁটিয়ে আনুষ্ঠানিক ভাবে রাস্তার কাজের সুভারম্ভ করেন।

জানাগিয়েছে ২.৫ কিলোমিটার সিমেন্টের কংক্রিটের রাস্তা নির্মাণ হবে। রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে ১ কোটি ৩৪ লক্ষ ৭২ হাজার ৬৮৪ টাকা বরাদ্ধ করা হয়েছে ঐ রাস্তাটি নির্মাণের জন্য। গ্রামের ভেতর নতুনকরে সিমেন্টের কংক্রিট রাস্তা তৈরি হবে একথা জানতে পেরে খুঁশির হাওয়া বইছে সংশ্লিষ্ট এলাকায়।

