পাচারের আগে উদ্ধার তিন নাবালিকা, উদ্ধার করলো জিআরপির বিষেশ টিম। বৃহস্পতিবার ভোরে নিউ আলিপুরদুয়ার রেল স্টেশন থেকে জি,আর,পি’ টিম তিন নাবালিকাকে উদ্ধার করে। জানাগিয়েছে তিন যুবক তিন জন নাবালিকাকে কাজের প্রলোভন দেখিয়ে নিয়ে মুম্বাই পাড়ি দিচ্ছিল। কাজ দেওয়ার নাম করে মুম্বাই নিয়ে যাওয়ার বিষয়টি নাবালিকারা জানায়। তবে কি কাজ তা স্পষ্ট করে বলতে পারেনি তারা।

এরপরেই নিউ আলিপুরদুয়ার রেলস্টেশনের কর্তব্যরত জি,আর,পি পুলিশ পাচার চক্রের সন্দেহে তিন অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে। আর উদ্ধার তিনজন নাবালিকাকে সরকারি হোমে পাঠনো হয়েছে। অভিযুক্তদের আলিপুরদুয়ার আদালতে পেশ করেছে পুলিশ। আলিপুরদুয়ার জেলা আদালতের অতিরিক্ত জেলা দায়রা আদালতের বিচারক অভিযুক্তদের ঘটনার তদন্তের স্বার্থে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *