আনুমানিক সকাল ১১ টায় ভয়াবহ অগ্নিকাণ্ড নৈহাটির নদিয়া জুট মিলে ! দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে আনে ।অগ্নিকাণ্ডের জেরে ক্ষতিগ্রস্ত প্রায় আনুমানিক কয়েক কোটি টাকার সামগ্রী ।

দমকলের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণের আনার চেষ্টা চালাচ্ছে দমকল কর্মীরা । ইতিমধ্যেই অগ্নিকান্ডের জায়গায় উপস্থিত হয়েছে নৈহাটির চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে , অগ্নিকাণ্ডের ভয়াবহতা এতটাই ভয়ংকর দমকল কর্মীদেরও আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে !

