ধূপগুড়ি সুপার মার্কেটে আ*গুনের আতঙ্ক যেন পিছু ছাড়ছে না। ১০-১২টি দোকান ভস্মীভূত হওয়ার রেশ কাটতে না কাটতেই বৃহস্পতিবার রাতে ফের অ*গ্নিকাণ্ডের ঘটনা ঘটল এই চত্বরে। এবারের আ*গুনে পুরোপুরি ভ*স্মীভূত হয়ে গেছে একটি ওষুধের গোডাউন।


স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন রাতে আচমকাই সুপার মার্কেটের একটি বিল্ডিং থেকে ধোঁ*য়া বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আ*গুন ছড়িয়ে পড়ে একটি ওষুধের দোকানে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। তবে দমকলকর্মীরা কাজ শুরু করার আগেই আ*গুনে পু*ড়ে ছা*ই হয়ে যায় গোডাউনটি।
সুপার মার্কেটে একের পর এক রহস্যজনক অ*গ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীদের একাংশের অভিযোগ, কেউ বা কারা পরিকল্পিতভাবে এই আ*গুন লাগিয়ে দিচ্ছে। আগের ঘটনার কিনারা হওয়ার আগেই নতুন করে এই অ*গ্নিকাণ্ড প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বাহিনী।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *