২৪ ঘন্টায় দুই ফুলের স্বাদ!একি কান্ড! বিজেপিতে যোগদানের ২৪ ঘণ্টার মধ্যেই ফের ঘাসফুলে ফিরলেন এক ব্যক্তি ।যা নিয়ে শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক চর্চা। বিজেপি বলছে তৃণমূলের দুষ্কৃতীরা ভয় দেখিয়ে রাত বে-রাতে তৃণমূলে যোগদান করিয়েছেন। অন্যদিকে তৃণমূলের দাবী সেই ব্যক্তি নিজের ভুল বুঝতে পেরে তৃণমূলে যোগদান করেছে। এমনকি বিজেপি যতই চেষ্টা করুক কুৎসা করার,জিতবে তৃণমূলই দাবী তৃণমূল নেতার।

জানা যায় ধুপগুড়ি ব্লকের গধেয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের পারকুমলাই ১৫/১০৬ নং বুথে গতকাল বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায়ের হাত ধরেও ওই এলাকার বেশ কয়েকজন ব্যক্তি বিজেপিতে যোগদান করে বলেই দাবী করে বিজেপি নেতৃত্ব ।সেই যোগদান সভায় আছিমুদ্দিন নামে সেই ব্যক্তিকেও লক্ষ্য করা যায়।সোশ্যাল মিডিয়াতেও সেই ভিডিও প্রকাশ্যে আসে।তবে সেই যোগদানের ২৪ ঘন্টা পেরিয়ে না যেতেই এলাকার তৃণমূল নেতৃত্বের হাত ধরে ফের ঘাস ফুলে ফিরে এলেন সেই ব্যক্তি। যদিও যোগদানের বিষয়টি মেনে নিয়েছে বিজেপি নেতৃত্ব। এমনকি বিজেপি জোর করিয়ে সেই ব্যক্তিকে পদ্মশিবিরে যোগদান করায় বলে নিজেই দাবী করেন আছি মুদ্দিন।এবিষয়ে বিজেপি নেতা কমলেশ সিংহ রায় অভিযোগ করে বলেন হটাৎ করে রাতের অন্ধকারে তৃণমূলের দুষ্কৃতীরা সেই ব্যক্তিকে জোর করে তৃণমূলে যোগদান করায়। তিনিও দাবি করে বলেন তৃণমূলের পায়ের মাটি সরে গেছে,তৃণমূল ধমক দিয়ে সেই ব্যক্তিকে তৃণমূলে ফিরিয়েছেন এমনটাই দাবি বিজেপি নেতার। অন্যদিকে বিজেপি নেতার এই মন্তব্যের তীব্র পাল্টা অভিযোগ করেন ধুপগুড়ি গ্রামীণ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মলয় রায়। তিনি দাবি করে বলেন বিজেপি ভুলভাল বুঝিয়ে বিভ্রান্ত করে বিজেপিতে যোগদান করিয়েছে সেই ব্যক্তিকে। সেই ব্যক্তি ভুল বুঝতে পেরে আবার তৃণমূলে যোগদান করেছে। বিজেপি মানুষকে যতই বিভ্রান্ত করুক মানুষ তৃণমূলকেই ভোট দেবেন। তবে ২৪ ঘন্টায় দল বদলের বিষয় নিয়েই শুরু হয়েছে ব্যাপক রাজনৈতিক বিতর্ক।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *