গভীর রাতে বড়সড় ডাকাতির পরিকল্পনা ভেস্তে দিল নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। গোপন সূত্রে অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম এমডি শাকিল, সুমন সরকার ও পবন কুমার সিং। তাদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে । ধৃতদের বাড়ি শিলিগুড়ির বিভিন্ন এলাকায়। সোমবার রাত প্রায় দেড়টা নাগাদ কাশ্মীর কলোনি এলাকায় ১০-১২ জনের একটি দুষ্কৃতী দল জড়ো হয়েছে বলে গোপন সূত্রে খবর পায় পুলিশ। অভিযোগ, ডাকাতির উদ্দেশ্যেই তারা এলাকায় অবস্থান করছিল।


খবর পাওয়া মাত্রই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। পুলিশকে দেখতে পেয়ে দুষ্কৃতীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। অন্ধকারের সুযোগ নিয়ে কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে হাতেনাতে আটক করা হয়। পুলিশের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে আগেও একাধিক অপরাধমূলক মামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং পূর্বেও তারা গ্রেপ্তার হয়েছিল। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। সোমবার তাদের জলপাইগুড়ি আদালতে পেশ করা হবে।
এদিকে, পলাতক দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *