স্ত্রীকে খু*নের অভিযোগ স্বামীর বিরুদ্ধে, খু*ন করে করে দে*হাংশ নিয়ে গ্রামে ঘুরে বেড়ালো স্বামী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ময়নাগুড়ির ব্যাঙকান্দিতে। মৃ*তা মহিলার নাম দিপালী রায়(৪৫)। ব্যাঙকান্দির বাসিন্দা রমেশ রায়কে শুক্রবার সকালে থলিতে দে*হাংশ নিয়ে ঘুরে বেড়াতে দেখে স্থানীয়রা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রমেশ রায় থলিতে দে*হাংশ নিয়ে এলাকায় ঘুরে বেড়িয়ে বেশ কয়েকজনকে সেই দে*হাংশ দেখায়। আর যা দেখে রীতিমত ভয় পেয়ে যায় অনেকেই। ঘটনায় সকলের মধ্যে সন্দেহ দানাবাঁধে। এরপর কয়েকজন মিলে তার বাড়িতে গিয়ে ঘরের ভেতর বিছানায় র*ক্ত দেখতে পায়। এরপর গ্রামবাসীরা বিষয়টি গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানায়।

খবর চাউর হতেই ভিড় জমায় প্রচুর মানুষ। ঘটনাস্থলে আসে গ্রাম পঞ্চায়েত প্রধান। খবর দেওয়া হয় ময়নাগুড়ি থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ময়নাগুড়ি থানার পুলিশ। ঘড় থেকেই স্ত্রী দিপালীর দে*হ উদ্ধার করে পুলিশ।জানা গিয়েছে, তাঁর স্বামী রমেশ রায় মানসিক ভারসাম্যহীন। রমেশ রায় কোথায় গেছে খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে মৃ*তদে*হ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *