মা*দক বিরোধী অভিযানে ফের বড় সাফল্য পেল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের শিলিগুড়ি থানার অন্তর্গত খালপাড়া ফাঁড়ির পুলিশ। সোমবার শিলিগুড়ির বর্ধমান রোড এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবক ডাঙ্গিপাড়া এলাকার বাসিন্দা। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৩৭০ গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক বাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে অনুমান করা হচ্ছে। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, মাদক হাতবদলের আগেই অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ধৃত যুবককে মঙ্গলবার শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে বলে জানাগিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং এর সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *