বৃহস্পতিবার দুপুরে কোচবিহার খাগরাবাড়ি চৌপথি থেকে রাজারহাট পর্যন্ত রোড শো করেন তিনি।

উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপির মনোনীত প্রার্থী সুকুমার রায় এবং কোচবিহার জেলা বিজেপি সভাপতি অভিজিৎ বর্মনকে পাশে রেখে তিনি রোড শো করেন। তাকে দেখার জন্য রাস্তার দু’ ধরে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় সাধারণ মানুষের।

