বিধানসভা নির্বাচনের মুখে কোচবিহারে বিজেপিতে ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির তিন নম্বর মন্ডল সম্পাদক প্রসেনজিৎ বর্মন Iশুক্রবার মন্ত্রী উদয়ন গুহর উপস্থিতিতে প্রসেনজিৎ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। তার হাতে দলীয় পতাকা তুলে দেন দলের ব্লক সভাপতি দীপক কুমার ভট্টাচার্য।

প্রসেনজিতের এই যোগদান কে বিজেপির পক্ষ থেকে পাল্টা সন্ত্রাস এবং ভয়ের কারণ হিসেবে তুলে ধরা হয়েছে। বিজেপির কোচবিহার জেলা সহ-সভাপতি বিরাজ বসু বলেন, ভোটের দিন এখনো ঘোষণা হয়নি। তৃণমূল বিভিন্নভাবে ভয়-ভীতি সন্ত্রাস তৈরি করে বিরোধী দলের নেতাকর্মীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দিয়ে রাজনীতি করছে।

