বৃহস্পতিবার আলিপুরদুয়ার শহরে বিক্ষোভ মিছিল আয়োজন করে জেল তৃণমূল। জানাগেছে, আলিপুরদুয়ার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী পরিতোষ দাস’র সমর্থনে সোনাপুরে বিজেপির ‘বিজয় সংকল্প’ সভা অনুষ্ঠিত হয়। সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন নীতিন নবীন। পাশাপাশি আলিপুরদুয়ারের নাম বদলের কথাও শোনাযায় বিজেপির সর্বভারতীয় সভাপতির মুখে।
সেই বক্তব্যকে ঘিরেই রাজনৈতিক মহলে নানান চাপানোত্তর শুরু হয়। এদিন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন’র সেই বক্তব্যের প্রতিবাদেই আলিপুরদুয়ারে বিক্ষোভ মিছিল করে তৃণমূল।

