নেপালী সম্প্রদায়ের মানুষের জন্য এক ঐতিহাসিক সুখবর। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে আদিকবি ভানুভক্ত আচার্যের মূর্তি নির্মাণের উদ্যোগ নিলেন সমাজসেবী জেপি কানোডিয়া। শালুগাড়া এলাকার মানুষের বহুদিনের দাবি পূরণ করে রবিবার সেই মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হল শালুগাড়া মোড়ে।
সমাজসেবার কাজে বরাবরই অগ্রণী ভূমিকা পালন করে থাকেন জেপি কানোডিয়া। মানুষের দুঃখ-দুর্দশা হোক কিংবা চিকিৎসার প্রয়োজন—সব ক্ষেত্রেই তিনি পাশে দাঁড়িয়েছেন সাধারণ মানুষের। একাধিক সময়ে দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছে তাঁকে। এবারও তার ব্যতিক্রম হল না।


স্থানীয় নেপালী সম্প্রদায়ের মানুষ বহুদিন ধরেই শালুগাড়া এলাকায় তাদের আদিকবি ভানুভক্ত আচার্যের একটি মূর্তি স্থাপনের দাবি জানিয়ে আসছিলেন। বিভিন্ন জায়গায় আবেদন-নিবেদন করেও তা বাস্তবায়িত হয়নি। অবশেষে সমাজসেবী জেপি কানোডিয়ার কাছে আর্জি জানানো হলে তিনি তৎক্ষণাৎ সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এদিন ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে সেই স্বপ্ন বাস্তবায়নের পথে এগোল। জেপি কানোডিয়া জানান, আগামী মার্চ মাসের মধ্যেই ভানুভক্ত আচার্যের মূর্তি নির্মাণ সম্পূর্ণ হবে এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে।
নেপালী সম্প্রদায়ের মানুষের কাছে এই উদ্যোগ নিঃসন্দেহে এক বড় উপহার হিসেবেই বিবেচিত হচ্ছে। স্থানীয় বাসিন্দারা সমাজসেবী জেপি কানোডিয়াকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *