কেন্দ্র রাজ্য সরকারের জনবিরোধী নীতি,
অভয়ার ন্যায্য বিচার নিয়ে টালবাহানা,
মেদিনীপুরের থানা লক-আপে ছাত্রীদের উপর নির্যাতনের বিরুদ্ধে এবং চা শ্রমিক বনবাসী ও কৃষকদের জমি জীবিকা অধিকারের দাবিতে SUCI (C) রাজ্য কমিটির আহবানে রাজ্যের সর্বত্র জেলায় জেলায় আজ গন আইন অমান্যের ডাক দেয়া হয়েছে।
তারই অঙ্গ হিসাবে আজ 3 এপ্রিল আলিপুরদুয়ার জেলায় গণ আইন অমান্য কর্মসূচি ছিল।

দুপুর একটা নাগাদ প্রায় ২ শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে আলিপুরদুয়ার চৌপতি থেকে মিছিল করে কোর্ট মোড় হয়ে ডুয়ার্স কন্যার সামনে উপস্থিত হলে পুলিশ সেখানে মিছিল এগোতে বাধা দেয় এবং ব্যারিকেড ভেঙ্গে এগোতে গেলে সেখানেই এস ইউসিআই কর্মীদেরকে পুলিশ প্রশাসন গ্রেফতার করে। এবং ওইখানে নিঃশর্ত মুক্তি দেয়। প্রায় দেড়শতা ধিক এসইউসিআই কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা সম্পাদক অভিজিৎ রায়, পীযূষ কান্তি শর্মা, ব্যোমকেশ বর্মন, তরণী বর্মন ও অফিস সম্পাদক মৃণাল কান্তি রায় সহ জেলার অন্যান্য সদস্য ও নেতা কর্মীরা।

