আগরতলার প্রজ্ঞাভবনে জাতীয় স্বাস্থ্য মিশন ওই ইন্ডিয়ান ডেন্টাল এসোসিয়েশন ত্রিপুরা শাখার যৌথ উদ্যোগে ওয়ার্ল ওরাল হেল্থ ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেছেন, তিনি মুখ্যমন্ত্রী হলেও ডেন্টাল সার্জন হিসেবে তিনি উনার পেশাকে ভুলে যাননি। সবাইকে অবশ্যই রোগীদের প্রতি যত্নশীল হতে হবে। একটা সময় ত্রিপুরা স্বাস্থ্য দপ্তরের অবস্থা খুবই শোচনীয় ছিল,

তবে এখন ত্রিপুরার স্বাস্থ্য দপ্তরের ব্যাপক পরিবর্তন এসেছে। গুটকা ও তামাক জাতীয় নেশাদ্রব্য সেবনের কারণে উত্তর-পূর্ব ভারতে মুখের ক্যান্সার রোগীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার সমীপেষু কর্মসূচিতে বেশিরভাগ ক্ষেত্রে যে রোগীরা আসছেন সাহায্যের জন্য তাদের অধিকাংশ ক্যান্সার রোগী। ত্রিপুরা সরকার ডেন্টাল ট্রিটমেন্টের জন্য একটি মোবাইল ভ্যানের ব্যবস্থা করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা।

