আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের দক্ষিণ রামপুর এস পি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বদলিতে নারাজ গ্রামবাসী ও অভিভাবকরা। বিদ্যালয়ে তালা ঝুঁলালেন তারা। গ্রামবাসীদের অভিযোগ, এই বিদ্যালটি আগে খুব খারাপ অবস্থায় ছিল। আগের শিক্ষক ঠিকমত পঠন পাঠন করাতেন না ঠিক সময় বিদ্যালয়ে আসতেন না। ফলে ধীরে ধীরে এই বিদ্যালয় থেকে নিজেদের সন্তানদের ছাড়িয়ে নিয়ে অন্য বিদ্যালয়ে ভর্তি করতে শুরু করেছিলেন অভিভাবকরা সবাই।

পরবর্তী সময়ে এই বিদ্যালয়ে সত্যজিৎ সাহা নামে একজন শিক্ষক যোগ দেন। এবং তিনি এসেই বিদ্যালয়ের পঠন পাঠন সহ একাধিক বিষয়ে আমূল পরিবর্তন আনেন পড়ুয়ারা বিদ্যালয়ে না আসলে বাড়ি বাড়ি গিয়ে বিদ্যালয়ে আসার জন্যে বাচ্চাদের ডেকে নিয়ে আসতেন। ফলে গ্রামবাসীদের কাছে খুব অল্প সময়ে জনপ্রিতা লাভ করেন সেই শিক্ষক। বিদ্যালয়ের পরিবর্তন দেখে অনেক অভিভাবক তাঁদের সন্তানদের ফের এই স্কুল ফিরিয়েও আনেন। কিন্তু সম্প্রতি সেই সত্যজিৎ সাহা’র বদলির আদেশ আসে এবং শনিবার থেকেই পাশের পূর্ব মাঝেরডাবরী জুনিয়র প্রাইমারি স্কুলে যোগদান করেন।এতে আরো ক্ষুব্ধ হয় গ্রামবাসীরা।তারা কোনোমাতেই সত্যজিৎ সাহা কে এই বিদ্যালয় থেকে যেতে দিতে চাইছেন না। গ্রামবাসীরা জানান, তার বদলে এই বিদ্যালয়ে অন্য এক শিক্ষককে বদলি করা হোক, যিনি তেমন ভালো পড়ান না।

তাই শনিবার সকালে যখন প্রধান শিক্ষক বিদ্যালয়ে আসেন, তখন তাকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা । বিদ্যালয় কক্ষে তালা ঝুলিয়ে দেন তারা। তাঁদের দাবী সত্যজিৎ সাহাকে বদলি বাতিল না করা পর্যন্ত, তারা স্কুলের তালা খুলবেন না, আন্দোলন চালিয়ে যাবেন। পরবর্তী সময়ে বিদ্যালয়ে কক্ষের তালা না খুলেই ছুটি দিয়ে দেওয়া হয় বলে জানা গেছে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *