চাঞ্চল্যকর ঘটনা শিলিগুড়ির ৩৭ নম্বর ওয়ার্ডে। বাড়ির কুয়োতে ঝাঁপ দিয়ে আ*ত্মহ*ত্যা করলেন এক পৌরকর্মী। মৃ*তের নাম সুদীপ্ত রায় (৫০), তিনি নেতাজি পল্লির বাসিন্দা ও শিলিগুড়ি পুরনিগমের কর্মী ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে স্বাভাবিকভাবে খাওয়া-দাওয়া শেষে শুতে যান সুদীপ্তবাবু। ভোরে ঘুম ভাঙতেই স্ত্রী দেখতে পান তিনি বিছানায় নেই। চারিদিকে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান মেলে না। এমনকি ওয়ার্ড অফিসেও গিয়ে জানা যায়, তিনি সেখানে পৌঁছাননি। এরপর বাড়ির কুয়োর পাশে একটি চেয়ার দেখতে পেয়ে পরিবারের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় আশিঘর ফাঁড়ির পুলিশ ও দমকলকে।

পুলিশ ও দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কুয়োতে তল্লাশি চালিয়ে সুদীপ্ত রায়ের দে*হ উদ্ধার করে। ঘটনার পর শোকের ছায়া নেমে আসে এলাকায়। দে*হটি ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। আ*ত্মহ*ত্যা নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে মৃ*তের ভাই শুভেন্দু রায় জানান, “পরিবারে কোনো অশান্তি ছিল না, সব কিছু স্বাভাবিকই চলছিল। কেন দাদা এমন করলেন, তা আমরা বুঝে উঠতে পারছি না।”

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *