দুই না*বালিকাকে যৌ*ন নির্যাতন করার জন্য সাজা প্রাপ্ত আসামীকে যাবজ্জীবন জেলে রাখার নির্দেশ দেন মহামান্য বিচারক। দোষি সাব্যস্ত হয়েছে আবির হোসেন মোল্লা। বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার বকুলতলা থানার অন্তর্গত নতুন হাট এলাকায়। বারুইপুর মহাকুমার পক্সো আদালতের বিচারক সুব্রত চ্যাটার্জি এই রায় দেন। রায় শোনার পর কেউ কাঁদলেন, কেউ আনন্দে আত্মহারা, বিচারকের নামে জয় ধ্বনি দিলেন। ২০-৫-২০২০ তারিখে বকুলতলা থানা এলাকায় আসামি আবির হোসেন মোল্লা ,গ্রামের তিন জন না*বালিকাকে সবেদা বাগানে নিয়ে যায় এবং সেখান থেকে এক না*বালিকা পালিয়ে গেলেও ৬ বছর ও ৮ বছরের দুজন না*বালিকাকে জোরপূর্বক যৌ*ন নির্যাতন করে।

ঘটনার কথা বাড়িতে বললে প্রাণে মা*রার হুমকি দেওয়া হয়।পরের দিনই ওই দুই না*বালিকাকে আবার যৌ*ন নির্যাতন করার চেষ্টা করলে না*বালিকারা জোরে চিৎকার আরম্ভ করে। গ্রামের লোকেরা ছুটে আসে ঘটনাস্থলে,তখন আসামি সেখান থেকে পালিয়ে যায়। না*বালিকার অভিভাবকরা বকুলতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করে। এত দিন আসামিকে জেলে রেখেই এই মামলা চলে। শেষে বারুইপুর মহকুমা আদালতের মহামান্য বিচারক সোমবার তাকে দোষী সাব্যস্ত করে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *