সভ্য সমাজে আবারো এক কলঙ্কজনক অধ্যায় রচিত হলো। এক না*বালিকা মেয়েকে পাড়ার দোকানে যাবার পথে গাড়িতে তুলে নিয়ে গিয়ে জঙ্গলে কু*কর্ম করার অভিযোগ সামনে এসেছে ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া থানাধীন চাকমাঘাট তুইমধু গ্রাম থেকে। ঘটনার বিবরণ দিয়ে তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে জানান, তেলিয়ামুড়া থানা এলাকার মেলাপাথর গ্ৰামের হিরন মিয়া নামে এক যুবক তার আরেক সহযোগী একই থানা এলাকার তুইমধু গ্রামের অন্তর মিয়া মিলে একটি গাড়িতে করে তুইমধু গ্রামের ১৭ বছর বয়সী এক না*বালিকা মেয়েকে পাড়ার দোকানে যাবার পথে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী লিচুবাগানে কু*কর্ম করে।

এমনই সময় সরোজ দেববর্মা সহ বেশ কয়েকজন গ্রামের লোক উনার গৃহপালিত গরু খুঁজতে লিচু বাগানে যায়। তখনই ওই ১৭ বছর বয়সী না*বালিকা মেয়েটির চিৎকার শুনে তারা এগিয়ে দেখতে পায় আপত্তিকর অবস্থায় ওই না*বালিকা মেয়েটির গভীর জঙ্গল থেকে বেরিয়ে আসছে। তখনই তারা ঘটনাস্থলে পৌঁছাতেই দুই অভিযুক্ত যথাক্রমে হিরন মিয়া এবং অন্তর মিয়া ঘটনাস্থল থেকে চম্পট দেয়। পরবর্তীতে সরোজ দেববর্মা এবং উনার সঙ্গে থাকা লোকজনেরা ওই না*বালিকা মেয়েটিকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে তার পরিবারের লোকজনদের সঙ্গে নিয়ে তেলিয়ামুড়া থানায় উপস্থিত হয়। পুলিশ অভিযোগ হাতে পেয়ে ঘটনার তদন্তে নামে। এবিষয়ে তেলিয়ামুড়া থানায় দুই অভিযুক্ত পাষণ্ড যুবকের বিরুদ্ধে একটি ধ*র্ষণের মামলা রুজু হয়। যার মামলা নম্বর TLM P.S 66/2025। পরবর্তীতে পুলিশ অভিযুক্তদের আটক করতে ময়দানে নামে। যদিও পুলিশের উপস্থিতি আঁচ করতে পেরে অভিযুক্ত দুই পাষণ্ড যুবক অন্যত্র পালিয়ে যায়। অভিযুক্তদের খোঁজে পুলিশ জোরদার তল্লাশি চালাচ্ছে। তবে সভ্য সমাজে এধরনের বর্বরোচিত ঘটনায় জনমনে ছিঃ ছিঃ রব বিরাজ করছে।

