শেষ পর্যন্ত আদালতে দুঃসাহসিক চুরি কাণ্ডের ঘটনা সংঘটিত করলো চোরের দল। আদালত চত্বরে পাহারাদারকে ফাঁকি দিয়ে আদালতের ভেতর ঢুকে চুরি করে পালিয়ে গেল চোরেরা। বিশালগড় মহকুমা আদালতে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
মুহুরী অ্যাসোসিয়েশন কক্ষে বিভিন্ন সামগ্রী নিয়ে পালিয়ে যায় চোর। প্রশ্ন উঠছে, বিশালগড় মহকুমা আদালতে নৈশকালীন পাহারাদার থাকা সত্ত্বেও কিভাবে এই চুরির ঘটনা সংঘটিত হলো।

চুরি কাণ্ডের ঘটনা সংঘটিত করার পর সম্পূর্ণ আদালত আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ৷ মঙ্গলবার আদালতে আইনজীবী থেকে শুরু করে মুহুরীরা যখন আদালতে প্রবেশ করেন তখনই তারা এই সমস্ত চুরি কাণ্ড দেখতে পায়।
আদালতে এই চুরির ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশালগড় বার এসোসিয়েশনের সহ-সভাপতি তথা আইনজীবী বাবুল দেবনাথ এবং ক্লার্ক অ্যাসোসিয়েশনের সভাপতি দীপক সাহা জানান, একাংশ আইনজীবীদের বিভিন্ন প্রমাণপত্র লুট করার লক্ষ্যে মূলত চোরের দল আদালত চত্বরে এই দুঃসাহসিক চুরিকান্ডের ঘটনা সংঘটিত করেছে বলে তাদের ধারণা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *