ত্রিপুরা উত্তর জেলা ধর্মনগর থানার একেবারে মুখোমুখি
বিউটি পার্লারে মধুচক্রের আসর।স্থানীয় এলাকাবাসীদের সহযোগিতায় পুলিশ আচমকা অভিযান চালায় ঐ বিউটি পার্লারে।
স্থানীয় এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে ধর্মনগর থানার পুলিশ ইন্সপেক্টর হরেন্দ্র দেববর্মা বিশাল মহিলা পুলিশ বাহিনী নিয়ে এই অভিযান চালায়।
অভিযানে ধৃত বিউটি পার্লারের ভিতরে চারজন মহিলা কর্মী উপস্থিত ছিলেন, যাঁরা ‘ম্যাসাজ সার্ভিস’-এর কথা স্বীকার করেন।

চমকপ্রদভাবে, বিউটি পার্লারের ভিতরে চারটি আলাদা ঘর পাওয়া যায় যেখানে মধূচক্র চলত বলে জানাগিয়েছে।
অভিযানের সময় বিউটি পার্লারের ‘ম্যানেজার’ পরিচয়দানকারী পলাশ নামে এক অভিযুক্ত পুলিশ এবং এলাকাবাসীদের দেখে দৌঁড়ে পালিয়ে যায়,
এই বিউটি পার্লারটির দেখাশোনা করতে পশ্চিম ত্রিপুরা রানিরবাজার এলাকার সৌরভ মজুমদার নামে এক ব্যক্তি।
সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো ধর্মনগর থানার নাকের ডগায় অবস্থিত এই বিউটি পার্লারের কোনও ট্রেড লাইসেন্স ছিল না, যদিও এটি তিন মাস ধরে চালু ছিল। নিচে অবস্থিত আইএফএল ব্যাংক ও অন্যান্য দোকানের পাশেই গড়ে উঠেছিল এই বিউটি পার্লারটি। যেখানে পুরুষদের আনাগোনা ছিল লক্ষ্যণীয়, কিন্তু মেয়েদের উপস্থিতি ছিল খুবই সীমিত।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *