অভিযোগ মূলে জানা যায়, ত্রিপুরা দক্ষিণ জেলা শান্তির বাজার মহকুমার নারাইফাং এলাকার বাসিন্দা ভজন লিম্বু গত জানুয়ারী মাসে শান্তির বাজার টাটা মোটর প্রগ্রেসিভ থেকে ৮ লক্ষ ৭৫ হাজার ১৯১ টাকা ক্রয় করে টাটা পাঞ্চ এডভেনচার একটি গাড়ী ক্রয় করে। গাড়ী ক্রয় করার তিনদিন পরে গাড়ীর মধ্যে অগ্নিসংযোগ ঘটে। পরবর্তী সময়ে ফায়ার সার্ভিস সহ অন্যান্য দপ্তরের তদন্তক্রমে জানা যায় শর্ট সার্কিট থেকে গাড়ীতে অগ্নিসংযোগ ঘটে। এই নিয়ে ইনসুরেন্স ক্লেম করার পর ইনসুরেন্সের কিছু অর্থরাশি শোরুমের মালিকের একাউন্টে পৌঁছে যায়।

গাড়ীর মালিক এই অর্থরাশী চাওয়ার পর থেকে শোরুমের মালিক বিভিন্ন তালবাহনা শুরু করে বলে অভিযোগ উঠেছে। গ্রাহকের অভিযোগ, দীর্ঘ কয়েকমাস অতিক্রান্ত হবার পরেও তিনি ইনসুরেন্সের এক টাকাও পাননি। যেইটুকু অর্থরাশি প্রদান করা হয়েছে তাও শোরুমের মালিক দিতে চাইছেনা। এই ঘটনার সত্যতা সংবাদমাধ্যমের সামনে শিকার করে শোরুমের এক সেলসম্যান। এতে করে গ্রাহকরা হয়রানির পাশাপাশি প্রতারনার শিকার হচ্ছে। টাটা মোটরসের গাড়ী খুবই নিম্নমানের বলে দাবী করছে গ্রাহক ভজন লিম্বু। অন্যান্য গ্রাহকরা যাতে করে এইভাবে প্রতারনার শিকার হতে না হয় তারজন্য টাটা মোটরস প্রাইভেট লিমিটেডের গাড়ী যেন অন্য গ্রাহকরা ক্রয় না করেন তার জন্য বিশেষ আহব্বান জানান প্রতারিত গ্রাহক ভজন লিম্বু।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *