ভারতীয় সেনাবাহিনীর সাফল্যে উচ্ছ্বসিত গোটা দেশ।সেনাবাহিনীর সাফল্য এবং সেনার মঙ্গল কামনায় মন্দিরে পুজো দিল বিজেপির কর্মীরা।বুধবার দুপুরে ধূপগুড়ির সেগুনতলা শিব মন্দিরে বিজেপির কর্মী সমর্থকরা জাতীয় পতাকা নিয়ে সেনাবাহিনীর সাফল্যে তাদের মঙ্গল কামনায় পুজো দেয়।

জাতীয় পতাকা নিয়ে উল্লাসে মেতে ওঠে বিজেপি কর্মী সমর্থকরা। পহেলগাঁও হামলার জবাব অপারেশন সিঁদুর।মধ্যরাতে পাক জঙ্গি ঘাঁটিতে হামলা ভারতীয় সেনার হামলা। পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। প্রত্যাঘাতের পরে উচ্ছ্বাস দেশজুড়ে।

