তৃণমূলের দুই গোষ্ঠী সংঘর্ষের জেরে আহত ৬ তৃণমূল কর্মি।একাধিক তৃণমূল কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ তৃণমূলের অপর গোষ্টির বিরুদ্ধে। সম্প্রতি হাড়োয়া দুই নম্বর ব্লক তৃণমূলের সভাপতি পরিবর্তন করেছে দল। ফরিদ জমাদারকে সরিয়ে সিরাজুল ইসলামকে হাড়োয়ার ২ নম্বর ব্লক তৃণমূলের সভাপতি দায়িত্ব দেওয়া হয়েছে। এই নিয়ে গত কয়েক মাস ধরেই হাড়োয়াতে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল ঝামেলা লেগেই রয়েছে।। বিভিন্ন জায়গার পাশাপাশি হাড়োয়ার ঝাড়াতলার গড়াগুড়ি গ্রামে সোমবার সন্ধ্যা বেলায় বেশ কয়েকজন তৃণমূল কর্মীদের মারধরের পাশাপাশি তাদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

অভিযোগের তির তৃণমূলের অপর গোষ্টির বিরুদ্ধে। বর্তমান তৃণমূলের ব্লক সভাপতি সিরাজুল ইসলাম এর অনুগামীদের বেধারক মারধর করা হয় ও তাদের বাড়ি ঘর ভাঙচুর করা হয় বলে অভি্যোগ। শান্তিরাম মন্ডল, বাপ্পা মন্ডল এর বাড়িতে ব্যাপক পরিমাণে ভাঙচুর চালানো হয়। এমনকি শান্তিরামের মেয়ের বিয়ে দেওয়ার জন্য 5 লক্ষ টাকার সোনার গহনা রেখেছিল সেই সোনার গহনা লুটপাট করা হয় বলে অভিযোগ।
হাড়োয়া 2 নম্বর ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি ফরিদ জমাদার ও যুব তৃণমূলের সভাপতি আব্দুল খালেক মোল্লার অনুগামীদের বিরুদ্ধে এই অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছে হাড়োয়া থানার বিশাল পুলিশ বাহিনী।

