মাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ এবং সপ্তম একি স্কুলের দুই বন্ধু। ফালাকাটা হাই স্কুলের দুই মেধাবি ছাত্র একে অপরের খুব ভালো বন্ধু। তারা হলেন আশুতোষ পল্লীর আঞ্চ দে, সুভাষপল্লীর দেবাগ্র দাস। পরীক্ষার আগে একে অপরকে ভীষণভাবে সাহায্য করেছে। আঞ্চ দে র বাবা হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মী মা ও মা গৃহবধূ। দেবার্ঘ দাসের বাবা ওষুধের ব্যবসায়ী মা স্বাস্থ্যকর্মী। দুজনেই ফালাকাটা হাই স্কুল থেকে মাধ্যমিক দিয়েছে। মাধ্যমিকের ফল প্রকাশ হতেই গোটা ফালাকাটা জুড়ে হইচই পড়ে গিয়েছে দেবাগ্র এবং আঞ্চ কে নিয়ে। হইচই মাতামাতি ফালাকাটায় হবেই না বা কেন? মাধ্যমিকে এত ভালো রেজাল্ট এর আগে হয়তো ফালাকাটায় হয়নি।

আমরাও কোন অংশে কম নই যা প্রমাণ করেছে ফালাকাটার এই দুই মাধ্যমিক পরীক্ষার্থী। প্রতিমুহূর্তে বাড়িতে প্রবেশ করছে, সংবাদমাধ্যমের প্রতিনিধিরা। এবং প্রতিবেশী পরিজনেরা শুভেচ্ছা জানাতে ভিড় করছেন বাড়িতে। যা দেখে খুবই আপ্লুত এই দুই পড়ুয়া। তবে দুজনের কেউই কিন্তু এতটা প্রত্যাশা করেনি।

দুজনের সঙ্গে কথা বলে যা জানা গেল দিনে ৫ ঘণ্টার মতো তারা বই পড়তো। পড়াশোনার পাশাপাশি দেবাগ্র ভীষণ ভালো গান গাইতে পারে। তার ঘরে গিয়েই দেখা গেল আলমারিতে সাজানো থরে থরে পুরস্কারের ট্রফি। যা সে বিভিন্ন অনুষ্ঠানে গান করে পেয়েছে।

