মানিকচকের রাজ্য সড়কের দুই প্রান্তে মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেস ও মালদহ জেলা যুব তৃণমূলের অনুষ্ঠান ঘিরে বিভ্রান্তিতে মানিকচকের তৃণমূল কর্মীরা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মত সমস্ত ব্লকে আয়োজিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস।ব্যাতিক্রম নেই মানিকচকেও,তবে চিত্রটা একটু আলাদা। এদিন মানিকচক ব্লক কমিউনিটি হলে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও তার ঠিক উল্টো দিকে এক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মালদহ জেলা যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত হচ্ছে পশ্চিমবঙ্গ দিবস।

প্রথম অনুষ্ঠানে প্রধান অতিথি মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, ব্লক তৃণমূল সভাপতি ডাঃ মাহফুজুর রহমান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।এদিন পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে। অনুষ্ঠানের সভায় বক্তব্য দিতে গিয়ে তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। আর এই দুই অনুষ্ঠানকে ঘিরেই তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে।যারফলে বিভ্রান্তিতে পড়েছেন মানিকচকের তৃণমূল কর্মীরা। এবিষয়ে মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র বলেন,রাজ্য নেতৃত্বের নির্দেশে মানিকচকে একটি অনুষ্ঠান হচ্ছে।আর কে কোথায় কী করছে তা আমার জানা নেই বা জেলা নেতৃত্বও জানে না।উনি জেলা যুব তৃণমূল সভাপতি জেলায় কর্মসূচি না করে এখানে কেনো করছেন।উনি একজন পাগল।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *