২০১৬ সালে শিল্যান্স হয়ে ২০১৯ সাল থেকে তৈরি হয়ে পড়ে থাকার পর দীর্ঘ পাঁচ বছর পর উদ্বোধন করা হয় রাজ্য সরকারের খাদি পর্ষদের খেসতীর্থ। গ্রামের মহিলাদের নিয়ে শাড়ি, লুঙ্গি, ধুতি, পাঞ্জাবি সহ তাঁতের বিভিন্ন জিনিস তৈরি করা হবে বলে জানা যায়। এই অনুষ্ঠান থেকে লাভপুরের খাদি পরিষদের হস্তান্তর করা হলো। লাভপুরের খাদি পরিষদের পুরো দায় দায়িত্ব তুলে দেওয়া হলো জামনা নিত্য সংঘকে।এই জামনা নিত্য সংঘ দুই বার রাষ্ট্রীয় পুরুস্কার প্রাপ্ত সংঘ। জামনা নিত্য সংঘের সম্পাদক কণিকা দাস জানান সবাইকে নিয়ে একসাথে কাজ করবো।

উপস্থিত ছিলেন, রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি দপ্তরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বীরভূম জেলা শাসক বিধান রায়, খাদি বোর্ডের চেয়ারম্যান কল্লোল খান, লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা, ক্ষুদ্র ও কুটির শিল্প দপ্তরের প্রধান সচিব রাজেশ পান্ডে, লাভপুরের বিডিও শিশুতোষ প্রামাণিক সহ আরও অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা।

