রবিবার তিনি কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি লামা, সহ-সভাপতি জয়প্রকাশ বর্মন সহ বারবিশা ব্যবসায়ী সমিতির সদস্য ও অন্যান্যদের সঙ্গে নিয়ে বারবিশা ব্যবসায়ী সমিতি লজে বৈঠক করেন ও বৈঠকে উপস্থিত ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিক সাহা’র হাতে সাংসদ নিজের বেতনের থেকে দোকান ঘর পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহযোগিতার জন্য দুই লক্ষ টাকা তুলে দেন।
সাংসদ প্রকাশ চিক বোরাইক জানান, খুব দুঃখ জনক মর্মান্তিক ঘটনা ঘটেছিল আগুনে পুড়ে যায় অনেক দোকান। তাদের পুনর্বাসনের জন্য আমি আমার নিজের বেতনের অ্যাকান্ট থেকে আর্থিক সহযোগিতা করলাম এবং ব্যবসায়ী সমিতিও তাদের থেকে আর্থিক সহযোগিতা করে তাদের নতুন করে দোকানঘর তৈরি করা হবে।খুব তারাতারি কাজ শুরু হবে এমনকি একটি কমিটিও গঠন করা হয়েছে এই কাজের জন্য। এছাড়াও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনরায় আগে মতো ব্যবসায়িক পরিস্থিতি ফিরে পেতে লোন এর সহযোগিতা করা হবে বলে জানান।

বারবিশা ব্যবসায়ী সমিতির সম্পাদক কার্তিক সাহা বলেন, আমরা আমাদের সাংসদ প্রকাশ চিক বরাইক মহাশয়কে জানিয়েছিলাম অগ্নিকান্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয় ব্যবসায়ীদের । তাদের পাশে দাঁড়ানোর জন্য। সাংসদ ব্যবসায়ীদের দোকান ঘরের তৈরির জন্যে দুই লক্ষ টাকা ও বারবিশা ব্যবসায়ী সমিতি দুই লক্ষ টাকা মোট চার লক্ষ টাকা দিয়ে আগামী পহেলা বৈশাখে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ঘরের কাজ শুরু হবে। বারবিশা এলাকার কারো কোনকিছু নিয়ে অসুবিধা হলে সবাই এক সঙ্গে বসে এই এলাকার উন্নয়ন করবো এই আশা রাখছি বলে জানান ।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মদন সূত্রধর বলেন, নতুন দোকান ঘর সেড তৈরির জন্য সাংসদ আর্থিক সহযোগিতা করেছেন আমরা পুনরায় দোকান করবো তাতে আমরা খুব খুশি।
তাদের এমন বিপদের সময় সাংসদ পাশে দাঁড়ানোয় খুশি বারবিশা ব্যবসায়িক মহল।

