ত্রিপুরায় ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের ১ নং সিমনা বিধানসভা কেন্দ্রের শাসক দল বিজেপির বিজিত প্রার্থী বিনোদ দেববর্মার ভাই বিশ্বজিৎ দেববর্মা সহজ সরল আদিবাসী পরিবারগুলিকে পুলিশের চাকরি দেবার নাম করে প্রায় ১৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সিমনা বিধানসভা কেন্দ্রের নরেন্দ্রপুর চা বাগানের শ্রমিক সূর্য কুমার মুন্ডার স্নাতক পাস করা দুই ছেলে রয়েছে। বড় ছেলেটির বয়স পেরিয়ে গেছে। ছোট ছেলে আমির মুন্ডা ত্রিপুরা পুলিশ কনস্টেবলের ইন্টারভিউ দিয়েছিল ছয় মাস আগে। এই বছর চাকরি না হলে তারও বয়স পেরিয়ে যাবে। ইন্টারভিউ দিয়ে আসার পর সিমনা বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের বিজিত প্রার্থী বিনোদ দেববর্মার ভাই বিশ্বজিৎ দেববর্মা আমির মুন্ডার বাড়িতে এসে চাকরি দেবার প্রলোভন দিয়ে তিন লক্ষ টাকা নিয়ে যায় বলে অভিযোগ উঠেছে। ২ লক্ষ ৭০ হাজার টাকা নগদ এবং ৩০ হাজার টাকা ফোন পের মাধ্যমে নেয় বিশ্বজিৎ দেববর্মা।

এই ঘটনা নিয়ে এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি ত্রিপুরা ২০২৩ সালের বিধানসভা নির্বাচনের ১ নং সিমনা বিধানসভা কেন্দ্রের বিজিত বিজেপি প্রার্থী বিনোদ দেববর্মা বলেন, এই ঘটনা নিয়ে তিনি অবগত নন, যাকে উনার ভাই দাবি করা হচ্ছে আদতে সে উনার ভাই কিনা তাও স্পষ্ট নেই, এবং যদি সেই ব্যক্তি তার ভাই হয়ে থেকে তাহলে তার সঙ্গে উনার এবং উনার পরিবারের কোনো সম্পর্ক নেই প্রায় ২০ বছর যাবত। পাশপাশি তিনি ত্রিপুরার যুব সমাজের প্রতি আহ্বান রাখেন বিজেপি সরকারের আমলে টাকার বিনিময়ে চাকরি হয় না,তাই কোনো প্রকার প্রতারণার শিকার না হওয়ার জন্য। ভারতবর্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির সরকারের আমলে যোগ্যতার নিরিখে চাকরি হয়। এবং এই ঘটনার সুস্থ্য তদন্ত দাবি করেন বিজেপি নেতা বিনোদ দেববর্মা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *