এদিন বিক্ষোভ মিছিল নিয়ে পথে নামল তৃনমূল ছাত্র পরিষদ।অবশ্য তৃনমূল ছাত্র পরিষদের ইস্যু আলাদা।দেশে যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে তা নিয়ে তটস্থ সাধারন মানুষ।এই মূল্যবৃদ্ধি ঠেকাতে কেন্দ্রীয় সরকারের ভূমিকার তীব্র নিন্দা করে এদিন দুপুরে আলিপুরদুয়ার জংশন থেকে তৃনমূল ছাত্র পরিষদের একটি বিরাট মিছিল শহর পরিক্রমা করে।মিছিল টি শেষ হয় আলিপুরদুয়ার কলেজহল্টে।


আলিপুরদুয়ারের তৃনমূল ছাত্র পরিষদের সভাপতি সমীর ঘোষ বলেন,ওষুধের দাম বাড়ছে।স্বাস্থ্যবীমার উপর জি এস টি লাগু করেছে কেন্দ্র সরকার। এর প্রতিবাদে আমরা পথে নেমেছি।পাশাপাশি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এস এফ আই মুখ্যমন্ত্রীকে হেনস্থা করেছে। তারই প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ মিছিল। এদিন বিজেপি পার্টি অফিসের সামনে দিয়ে এই মিছিল যাওয়ার সময় বিজেপিকে লক্ষ্য করে শ্লোগান তুলে তৃনমূল ছাত্র পরিষদ কর্মীরা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *