যা নিয়ে জোর চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে বৈষ্ণবনগর থানা এলাকার লক্ষীপুর মুন্সিটোলা গ্রামে। জানা গিয়েছে , মৃত যুবকের নাম বরুন মন্ডল (২৫)। তার পরিবারে রয়েছে বৃদ্ধ বাবা মা, দুই ভাই ও এক বোন। তার মা অসুস্থ। সম্প্রতি ক্যান্সার ধরা পড়েছে বরুনের মায়ের। বরুনের আত্মীয় বিশাল মন্ডল বলেন , প্রায় দুই মাস ধরে পিটিএস টাউনশিপের ভেতরে একটি সংস্থার হয়ে দুমাস ধরে পাইপ লাইনের কাজ করছিল বরুন। এদিন বরুন এবং তার আরও এক সহযোগী অরূপ ঘোষ প্রায় ৪ মিটার নিচে পাইপ লাইনের কাজের জন্য নেমেছিল। আচমকাই ধস নামে মাটিতে। ইতিমধ্যেই মাটির নিচে চাপা পড়ে যায় বরুন। কিন্তু প্রাণপণ চেষ্টা করে অরূপ কোন‌ও মতে সেই মাটির নিচ থেকে বের হতে সক্ষম হয়। প্রায় আধঘন্টা ধরে মাটির নিচেই চাপা পড়ে থাকে বরুণ। অরূপ সকলকে ডেকে জড়ো করে বরুনের উদ্ধার কাজ শুরু করে। ততক্ষণে পরিবারের সদস্য এবং সংস্থার কর্মীরাও এসে উপস্থিত হয় ঘটনাস্থলে।

চোখে মুখে আতঙ্কের ছাপ রয়েছে অরূপের। অরুপ জানায়, একই সাথেই কাজে নেমেছিলাম আমি এবং বরুণ। মাটিতে ধস নামলে আমরা সেই মাটির নিচে চাপা পড়ে যায়। বরুনের শরীর একটু ভারী থাকায় সে মাটি থেকে বেরোতে পারেনি। আমি কোনক্রমে বেরিয়ে এসে চিৎকার শুরু করি। ভাবতেই পারছিনা, বরুন আর আমাদের মধ্যে নেই। স্থানীয়রা জানাচ্ছেন, বরুণের রোজগারেই পুরো সংসার চলত। বরুণের চলে যাওয়াতে দিশেহারা হয়ে গেল গোটা পরিবার। তার মাও যথেষ্ট অসুস্থ। বরুন তার মায়ের চিকিৎসার জন্য টাকার যোগান দিত। যদিও ওই সংস্থার তরফে ইতিমধ্যেই বরুণের পরিবারকে আর্থিক সহযোগিতার কথা জানিয়েছে। ইন্সুরেন্সের প্রাপ্য টাকাও যত দ্রুত সম্ভব পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছে ওই সংস্থা।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *