আসাম বাংলা সীমান্তের নাজিরান দেউতি খাতা সেলট্যাক্স চেকপোষ্ট এলাকায় রাতে জাতীয় সড়কের পাশে অবৈধভাবে পার্কিং করে দাঁড়িয়ে থাকে বহু পণ্যবাহী লরি। বৃহস্পতিবার গভীর রাতে একটি পণ্য বোঝাই ট্রাক অন্য একটি ট্রাককে পাশ কাটিয়ে অসমের দিকে যাওয়ার সময় ট্রাকের টায়ার ফেটে যাওয়ায় দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পণ্য বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা মারে।

দাঁড়িয়ে থাকা ট্রাকটি তড়িঘড়ি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এদিকে সংঘর্ষর জেরে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুছরে যায়। গুরুতর যখম হয় গাড়ি চালক ও খালাসি। রক্তাক্ত অবস্থায় ট্রাকের কেবিনের ভেতরে আটকে যায় ট্রাকের খালাসী। ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছায়, বক্সিরহাট থানার জোড়াই ফাঁড়ির পুলিশ। তড়িঘড়ি স্থানীয়দের সহযোগিতায় আহত গাড়ি চালক ও খালাসিকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠালে আহত খালাসির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয় পরবর্তীতে তার অবস্থা আরো আশঙ্কাজনক হওয়ায় তাকে কোচবিহারে রেফার করা হয় বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছে ওই পণ্যবাহী ট্রাকের খালাসী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গাড়ি চালক মধ্যপ্ত অবস্থায় ছিলেন রাতে গাড়ির দ্রুতগতি থাকার নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা পণ্য বোঝাই গাড়ির পেছনে সজরে ধাক্কা মারে ফলে দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনা-গোস্ত গাড়িটিকে আটক করে ইতিমধ্যেই পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *