দীর্ঘ আট মাস পূর্বে তথা ২০২৪ সালের ৫ আগস্ট পড়শী দেশ বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে বিভিন্ন এলাকায় বসবাস করে অবশেষে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের হাতে ধরা পড়ে এক বাংলাদেশী । ধৃত বাংলাদেশীর নাম শেখ মোহাম্মদ রুখন মিয়া, বয়স ৪০। পিতা- মৃত শেখ মোহাম্মদ সমির মিয়া,বাড়ি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার গৌরিশঙ্কর পোষাইনগর গ্ৰামে। গত ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে দলের সক্রিয় কর্মী তথা বাংলাদেশী নাগরিক ভারতের উত্তর ত্রিপুরা জেলার কোনো এক ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত ডিঙ্গিয়ে ভারতে প্রবেশ করে। তখন থেকে ধৃত বাংলাদেশী দীর্ঘ প্রায় আট মাস অসমের পাথারকান্দি এলাকায় বসবাস করছিলো বলে জানিয়েছে সে।

এরপর ধর্মনগরের কোনো এক ব্যাক্তির সঙ্গে যোগাযোগ করে সে ধর্মনগর শহরে আসে কাজের সন্ধানে। কিন্তু, তাতে ও সে ব্যার্থ হয়ে পুনরায় অসমের পাথারকান্দি ফিরে যাবার সময় ধর্মনগর আন্তঃরাজ্য বাস টার্মিনাল থেকে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা তাকে গোপন সংবাদের ভিত্তিতে আটক করে। পরবর্তী সময়ে বিএসএফ জওয়ানরা ধৃত বাংলাদেশীকে কদমতলা থানার পুলিশের হাতে তুলে দেয় রানীবাড়িস্থিত ৯৭নং ব্যাটেলিয়নের বিএসএফ জওয়ানরা। পুলিশ ধৃত বাংলাদেশীর বিরুদ্ধে ২৩/২৫ নম্বরে ও ১৪৩(২)বিএনএস ২০২৩ এবং ১৯৬৭ সালের পাসপোর্ট আইনের ৩/১২(১) ধারায় একটি মামলা রুজু করে তাকে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, ধৃত বাংলাদেশী নাগরিক জানায় ৩৫ হাজার টাকার বিনিময়ে উত্তর ত্রিপুরা জেলার কোন এক ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত দিয়ে সে ভারতে প্রবেশ করেছে। তবে সে সঠিক সীমান্তের নাম বলতে পারেনি। কখনো বলছে রাগনা সীমান্ত আবার কখনও বা ব্রজেন্দ্রনগর সীমান্ত দিয়ে প্রবেশের কথা বলছে । তবে পুলিশ সন্দেহজনকভাবে এই কান্ডে জড়িত দুই ব্যক্তিকে আটক করেছে মানব পাচারের সন্দেহে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *