শিলিগুড়ির মহাবীর স্থানের ঐ বহুতলে আজ দুপুর পৌনে একটা নাগাদ আ*গুন লাগে। আ*গুনের খবর পেয়ে
ঘটনাস্থলে পৌঁছায় তিনটি দমকল।
আতঙ্কে মার্কেট কমপ্লেক্স থেকে বেরিয়ে যান সকলেই। তবে আজ রবিবার হওয়ায় বেশিরভাগ দোকান বন্ধ ছিল।
শিলিগুড়ি থানার কাছে মহাবীর স্থান এলাকায় ঐ বহুতল মার্কেট কমপ্লেক্স বিল্ডিং এ আগুনের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এদিকে আগুনের খবর পেয়ে দমকলের পাশাপাশি ঘটনাস্থলে ছুটে আসে শিলিগুড়ি থানার পুলিশ। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন স্থানীয় কাউন্সিলর এবং শিলিগুড়ি পৌর নিগমের বিরোধী দলনেতা অমিত জৈন। দমকল বিভাগ এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই মার্কেট কমপ্লেক্সের সমস্ত মিটার যেখানে থাকে সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে।।

তবে অগ্নি নির্বাপনের কোন ব্যবস্থা ওই মার্কেট কমপ্লেক্স এ তেমন না থাকায় হিমশিম খেতে হয় দমকলকে। ঘিঞ্চি গলির মধ্যে দমকলের ইঞ্জিন ঢোকাতে সমস্যা হয়। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস উড়ালপুলের ওপরে দমকল কর্মীরা ইঞ্জিন নিয়ে পৌঁছন এবং সেখান থেকেই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন। এরপর মহাবীর স্থানের গলিতে ঢোকে আরো দুটি ইঞ্জিন। ওই বিল্ডিং এর কর্তৃপক্ষকে তলব করেছে দমকল বলেই সূত্রের খবর। বহু পুরনো ওই বহুতল বিল্ডিং এ দীর্ঘদিন ধরে চলছে মার্কেট কমপ্লেক্স, কিন্তু অগ্নি নির্বাপন ব্যবস্থা তেমন না থাকাতেই এই বিপত্তি। পাশাপাশি আজ রবিবার হওয়াতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বহু প্রাণ। কারণ ঘিঞ্চি এলাকায় দমকল ঢুকতে রীতিমতন বেগ পেয়েছে আজ আর কর্মব্যস্ত দিন হলে এই সমস্যা আরও বাড়তো যানজটের কারণে। এই ঘটনা কর্মব্যস্ত দিনে হলে বড়সড় বিপদের আশঙ্কা ছিল বলেই মনে করছেন শহরবাসী।।

