আগামী ৬ই এপ্রিল রামনবমী। আর রামনবমীর দিনে শিলিগুড়ির সমস্ত মদের দোকান বন্ধের দাবি তুলে এবার রাস্তায় নামলো বঙ্গীয় হিন্দু মহামঞ্চ।

উল্লেখ্য, রামনবমী কে ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোড় প্রস্তুতি। তবে কোথাও না কোথাও এ রাজ্যে রামনবমি পালন করা ঘিরে আগে থেকেই কালো ছায়া লক্ষ্য করা যাচ্ছে। রাজ্যের উত্তাল পরিস্থিতিতে আচ করা যাচ্ছে রামনবমীর দিন বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার। তাই আগেভাগেই সমস্ত দিক খতিয়ে দেখতে তৎপর সনাতনী হিন্দু ভাইবোনেরা। তারই অঙ্গ হিসেবে শিলিগুড়িতে বঙ্গীয় হিন্দু মহামঞ্চের তরফে চলছে বিশেষ প্রচার। তাদের দাবি রামনবমীর দিন ১২ ঘন্টার জন্য সমস্ত মদের দোকান এবং পান শালা বন্ধ রাখতে হবে। ইতিমধ্যে এই দাবিকে ঘিরে রাজ্য সরকারকে লিখিতভাবে জানানো হয়েছে তাদের তরফে তবে কোনরকম সদুত্তর না মেলায় গত দুদিন আগেই আবগারি দপ্তরেও স্মারকলিপি জমা দিয়ে তাদের দাবি জানিয়েছেন তারা। এবং সেদিনই ৪৮ ঘন্টার সময়সূচী দেওয়া হয়েছিল রাজ্য সরকারকে, সেই সময়সূচী পার হতেই এবার শিলিগুড়ির রাজপথে নামলো বঙ্গীয় হিন্দু মহামঞ্চে সদস্যরা।

মঙ্গলবার শিলিগুড়ির মহাত্মা গান্ধী চক থেকে সেবক মোড় পর্যন্ত সমস্ত মদের দোকান ও পানশালাতে গিয়ে আগামী ৬ এপ্রিল রামনবমীর দিন ১২ ঘন্টা ব্যাপী দোকান বন্ধ রাখার আবেদন জানান বঙ্গীয় হিন্দু মহা মঞ্চের সদস্যরা। এছাড়াও এই দিন এই মর্মে সমস্ত মদের দোকান ও পানশালার বাইরে নোটিস ঝুলিয়ে দেন তারা।

এবিষয়ে বঙ্গীয় হিন্দু মহাঞ্চের সভাপতি বিক্রম আদিত্য মন্ডল বলেন, রাজ্য সরকারকে আগেই রামনবমীর দিন সমস্ত মদের ও পানশালার দোকান বন্ধ রাখার আবেদন জানানো হয়েছে। তারপরও কোনরকম নির্দেশিকা জারি করেনি রাজ্য সরকার। তাই তাদের এই পদক্ষেপ। এবং রামনবমীর দিন যদি কোন রকম বিশৃঙ্খলা সৃষ্টি হয় মদের দোকান ও পানশালা খোলা থাকার কারণে, তাহলে এর পেছনে সম্পূর্ণভাবে দায়ী থাকবে রাজ্য সরকার ও পুলিশ প্রশাসন।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *