মাদারিহাট দলদলি এলাকায় হোটেল কর্মী রহস্যজনক মৃ*ত্যুর ঘটনায় গ্ৰেফতার আরও ১, গ্রেপ্তার করল মাদারিহাট থানার পুলিশ।
এদিন হোটেল কর্মীর মৃ*ত্যুর রহস্য উন্মোচনের উদ্যেশে ঘটনাস্থলে ছয় সদস্যের ফরেন্সিক দল নমুনা সংগ্রহ করতে আসেন। জলপাইগুড়ি থেকে আসা ফরেন্সিক দল ঘটনাস্থলের বিভিন্ন ধরনের নমুনা সংগ্ৰহ করেন।

উল্লেখ্য, গত ১৪ ই ফেব্রুয়ারী মাদারিহাট দলদলি এলাকায় একটি হোটেলে সুখেশ ওরাঁও নামে হোটেল কর্মীর ঝু*লন্ত মৃ*তদে*হ উদ্ধার হয়। জানাগেছে ঘটনার তিনদিন আগেথেকে ঐ হোটেল কর্মী নি*খোঁজ ছিল। এরপরেই মৃ*ত হোটেল কর্মীর পরিবারের সদস্যদের অভিযোগ করেন হোটেল কর্মীকে হ*ত্যা করে আ*ত্মহ*ত্যা দেখানোর চেষ্টা করা হয়েছে। এরপর উত্তেজিত জনতা ঐ হোটেলে ভাঙচুর চালায় এবং অগ্নিসংযোগ করে। পরবর্তীতে পুলিশ ঐ হোটেল মালিক সহিদুল ইসলাম কে গ্ৰেফতার করে। বুধবার মাদিরাহাটের শিশুবাড়ি এলাকা থেকে হোটেল মালিক সহিদুল ইসলামের ছেলে সরিফুল ইসলাম কে গ্ৰেফতার করে পুলিশ। এদিন অভিযুক্ত সরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা রুজু করে আলিপুরদুয়ার আদালতে পেশ করে পুলিশ।

