কুমারগ্রাম ব্লকের পাকরিগুড়িতে তৈরি হচ্ছে পথশ্রী চতুর্থ পর্যায়ের রাস্তা, ডব্লু বি এস আর ডি এ তহবিলে নতুন রাস্তা পেয়ে যেমন খুশি হয়েছেন গ্রামবাসীরা, তেমনি সেই রাস্তাকে কেন্দ্র করেই যত কান্ড ঘটে চলছে দিনের পর দিন। কখোনো জল তোলার মটর চুরি আবার কখোনো সিমেন্টের বস্তা গায়েব, বৃহস্পতিবার রাতে ঘটে যাওয়া একটি ঘটনায় জানাগিয়েছে ঠিকাদার সংস্থার লোকেরাই কুড়ি বস্তা সিমেন্ট টোটো ভর্তিকরে আসামে নিয়ে বিক্রিকরার পরিকল্পনা করছিল, মাঝরাস্তায় হাতে নাতে ধরে ফেলে গ্রামবাসীরা। সাময়িক সময়ের জন্য উত্তেজনা ছড়ায় এলাকায়, পরবর্তী সময়ে কুমারগ্রাম থানার বারবিশা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এই বিষয়ে খবর লেখার সময় পর্যন্ত পুলিশে লিখিত কোন অভিযোগ জমা পড়েনি। এদিকে অধিকাংশ রাস্তার কাজ সম্পন্ন হয়ে গেলেও রাস্তায় কাজের তথ্য সম্পর্কিত কোন বোর্ড নজরে আসেনি। তবে যে বোর্ড লাগানো হয়েছে তাতে রাস্তা সম্পর্কিত কোন তথ্য লেখা নেই। নির্মিয়মান রাস্তার কারণে রাস্তার পাশের খাবারের দোকানগুলি ধূলোয় ঢাকছে। হোটেল ব্যবসায় মন্দা দেখা দিয়েছে। অনেকে আবার ধুলোয় বসে ভাত খাচ্ছেন। খাবারের দোকানের মালিকরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন দু তিন দিন পর একবার সামন্য পরিমানে জল রাস্তায় ছিটিয়ে দেওয়াহয়, যা পর্যাপ্ত নয়। এই বিষয়ে কুমারগ্রামের বিডিও সন্দীপ ধাড়া ফোনে জানান কাজের তথ্য লেখা বোর্ড এবং ধুলোর সমস্যা নিয়ে নির্মাণকারী সংস্থার সাথে কথা বলবো। সাধারণ মানুষ যেন কোন সমস্যায় না পড়ে তা সমাধানের চেষ্টা করা হবে।

