লোনের কিস্তির টাকা তছরুপের অভিযোগ একটি বেসরকারি মাইক্রো ফাইন্যান্স কোম্পানির কর্মচারীর বিরুদ্ধে। কিস্তির টাকা গ্ৰাহকদের কাছ থেকে নিলেও তা জমা পড়েনি বলে অভিযোগ। দেওয়া হয়েছে নকল এন ও সি।ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ধুপগুড়িতে। জানা গিয়েছে ধূপগুড়ির বিভিন্ন এলাকার বাসিন্দারা সাংসারিক প্রয়োজনে ধূপগুড়ির একটি বেসরকারি অর্থ লগ্নি সংস্থা থেকে লোন নেন।অভিযোগ সেই লোনের কিস্তির টাকা পরিশোধ করার পর দেওয়া হয়েছে জাল এন ও সি। এদিন দুপুরে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঐ মাইক্রো ফাইন্যান্স কোম্পানির অফিসে।

জানা গিয়েছে কারো সাত বছর আগে আবার কারও এক বছর আগে লোনের কিস্তির টাকা পরিশোধ হয়েছে। সেই সময় তাদের ডুব্লিকেট এন ও সি দেওয়া হয়েছে বলে অভিযোগ। ফলে অন্য কোথাও তারা লোন নিতে পারছেন না। অরিজিনাল এন ও সি দেওয়ার নামে একাধিক বার হয়রানির শিকার হচ্ছেন তারা।এদিন বেশ কয়েকজন গ্ৰাহক এসে বিক্ষোভ দেখান। তাদের দাবি অরিজিনাল এন ও সি দিতে হবে। এদিকে অর্থ লগ্নি সংস্থার বর্তমান ম্যানেজার অর্থ তছরুপের অভিযোগ স্বীকার করে জানান তিনি নতুন এসেছেন। আগে যিনি দায়িত্বে ছিলেন তিনি গ্ৰাহকদের কিস্তির টাকা জমা করেননি।অথচ গ্ৰাহকদের জাল এন ও সি প্রদান করে প্রতারিত করেছেন। প্রশ্ন উঠছে তাহলে এভাবে কি সাধারণ মানুষকে লোন দেওয়ার নামে প্রতারিত করছে কিছু বেসরকারি অর্থ লগ্নি সংস্থা। চলুন এবিষয়ে কারা কি বলছেন শুনে নেই।

