স্কুলের মধ্যেই অংকের শিক্ষকের ঝু*লন্ত দে*হ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানা এলাকার বিনাপানি হাই স্কুলে। পুলিশ খবর পেয়ে স্কুলের দোতলার ১৮ নং রুম থেকে ঝু*লন্ত অবস্থায় উদ্ধার করে শিক্ষক উজ্জ্বল কুমার দাসের দে*হ। পুলিশ মৃ*ত দে*হ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বাঁকুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে। আ*ত্মহ*ত্যা বলেই প্রাথমিক অনুমান, তবে কি কারনে এই মৃ*ত্যু তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। জানা গিয়েছে আর পাঁচটা দিনের মতোই স্কুলে হাজির হন বাঁকুড়া বিনাপানি হাই স্কুলের অংকের শিক্ষক উজ্জ্বল কুমার দাস। এদিন স্কুলের ক্লাসও করার তিনি।


ছুটির পর ছাত্র ছাত্রীদের পাশাপাশি বেরিয়ে পড়েন অনান্য শিক্ষক শিক্ষিকারাও। তবে স্কুলের অফিসের কাজ কর্মের জন্য বেশ কয়েকজন স্কুলে ছিলেন, কাজ শেষে সকলেই বেরিয়ে যাওয়ার সময় উজ্জ্বল বাবুর মোটর বাইক নজরে পড়লেও উজ্বল বাবুর খোজ না মেলায় খোজাখুজি শুরু হয়। তারপরেই উপরের একটি রুম থেকেই ঝু*লন্ত অবস্থায় দেখতে পাওয়া যায় উজ্জ্বল বাবুকে। খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানার পুলিশকে। পুলিশ এসে মৃ*তদে*হ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠায়।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *