অবশেষে ডুয়ার্সের মাল মহকুমার কুমলাই গ্রাম পঞ্চায়েতের নেপুচাপুর ডিভিশন এলাকায় চা বাগান থেকে খাঁচাবন্দী হল চিতাবাঘ। বুধবার জলপাইগুড়ি জেলার মাল মহকুমার নেপুচাপুর চা বাগানের ডিভিশন এলাকায় বন দফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হয় একটি চিতাবাঘ। ঘটনাস্থলে পৌছায় বন দফতরের আধিকারিক ও বন কর্মীরা খাঁচাবন্দী চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে চা বাগানে চিতা বাঘের আতঙ্ক চলছিল। সম্প্রতি চা বাগানের কাজ করার সময় চিতা বাঘের আক্রমণে বেশ কিছু দিন আগে ৭ জন গুরুতর ভাবে আহত হয়েছেন এবং পরবর্তী কালে একজনের মৃ*ত্যুও হয়।

প্রায় প্রতিনিয়ত চা বাগান সংলগ্ন জনবসতি এলাকায় চিতা বাঘের আক্রমণের ঘটনা ঘটছে। ঘটনার পর খুবই আতঙ্কে কাজ এবং চলাফেরা করতেন শ্রমিকরা। ‌পরবর্তীতে চা বাগানের খাঁচা পাতে বন দপ্তর। সেই খাঁচায় আজ সাত সকালে চিতাবাঘ খাঁচাবন্দি হল। এদিন বাগানে খাঁচাবন্দি চিতাবাঘটিকে দেখে বন দফতরকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে বন দপ্তরের আধিকারিক ও বন কর্মীরা পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে।

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *