ময়নাগুড়ি ইন্দিরা মোড় ও ভিডিও অফিস এর মাঝামাঝি মহাসড়কের পাশে গ*লা কা*টা অবস্থায় এক ব্যক্তির মৃ*ত দে*হ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ময়নাগুড়িতে, জানা গিয়েছে মৃ*ত ব্যক্তির নাম নরেশ রায়, তার বাড়ি মাধবডাঙ্গা ২ গ্রাম পঞ্চায়েতের বড় কামাত এলাকায়। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি শহর লাগোয়া ইষ্ট ওয়েষ্ট করিডরে। তবে কিভাবে তার মৃ*ত্যু হলো তা এখনো স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থল থেকে কিছুটা দূরে পুলিশ মৃ*তের একটি ব্যাগ উদ্ধার করেছে।

পুলিশ মৃ*ত দে*হটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এই বিষয়ে ময়নাগুড়ি থানায় অস্বাভাবিক মৃ*ত্যুর একটি মামলার রুজু হয়েছে। এই বিষয়ে ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ জানিয়েছেন, “মহাসড়কের পাশ থেকে এক যুবকের মৃ*ত দে*হ উদ্ধার হয়েছে। মৃ*ত দে*হে গলা সহ একাধিক যায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। বুধবার মৃ*ত দে*হটি ময়নাতদন্তে পাঠানো হবে।”

By EXTV

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *