বৃহস্পতিবার রাত দশটা নাগাদ ফের আর একটি লেপার্ড ধরা পড়েছে আলিপুরদুয়ার জেলা শহর সংলগ্ন মাঝের ডাবরি চা বাগানে। গত ১৫ দিনে তিনটি লেপার্ড ধরা পড়ল এই চা বাগানে। মাঝের ডাবরি চা বাগানের ম্যানেজার চিন্ময় ধর জানিয়েছেন চা শ্রমিকরা আতঙ্কিত হয়ে গিয়েছিলেন লেপার্ডের আতঙ্কে।

বনদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে চারটি খাঁচা বসানো হয়েছিল ছাগলের টোপ দিয়ে। এর আগে দুটি লেপার্ড ধরা পড়েছে বৃহস্পতিবার I রাতে ফের আরেকটি লেপার্ড ধরা পড়লো। ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন চা বাগানের ম্যানেজার থেকে শুরু করে চা শ্রমিকরা । বনদপ্তরের কর্মীরা রাতেই লেপার্ডটিকে বক্সার জঙ্গলে ছেড়ে দেবে বলে জানা গেছে।

